দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর দুটি নির্বাচনী অফিস রয়েছে। এদিন সন্ধ্যায় ওই বাজারে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের মুদি দোকানে হামলা চালায় এবং দোকানটি ভাঙচুর করে। এ সময় মারপিটে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক এবং ধানের শীষ প্রতীকের এক সমর্থক আহত হন। আহতদের মধ্যে দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘দুই পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটির জেরেই এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/অ