দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’ স্লোগান নিয়ে পূর্বাচল প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দিনব্যাপী পূর্বাচল সি শেল পার্ক রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির কার্যক্রমের সূচনা হয়। এতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এস ডালিম। সহসভাপতি হয়েছেন জাগো নিউজ২৪-এর নাজমুল হুদা ও ডেইলি অবজারভারের শাহেল মাহমুদ। সহসাধারণ সম্পাদক হয়েছেন একুশে টিভির রবিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির আতাউর রহমান সানী, সহসাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরন, এটিএন বাংলার রাজু আহমেদ ও সকালের সময়ের আনিছুর রহমান। অর্থ সম্পাদক স্বপন মিয়া, দপ্তর সম্পাদক বাংলাদেশের খবর-এর নূরে আলম ভুঁইয়া আকাশ, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক রিজবি আহমেদ এনামুল, সহসাংস্কৃতিক সম্পাদক সোহেল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সোহেল কবির, প্রচার সম্পাদক শাওন গাজী, ক্রীড়া সম্পাদক শরিফ ভূঁইয়া, প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান, ধর্ম সম্পাদক মো. হাফেজ মোমেন, সহধর্ম সম্পাদক মাহাবুবুর রহমান, আইন সম্পাদক নুর আলম এবং স্বাস্থ্য সম্পাদক মাইনুল ইসলাম নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান, শান্ত মিয়া, হারুনুর রশিদ, রিপন মিয়া, মনির হোসেন, মোহাম্মদ জয়নাল হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, মো. মারুফ মিয়া, মো. জিহান মিয়া, শাহরিয়ার কবির ও অ্যাডভোকেট মাসুম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেনসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের ঐক্যই এই সংগঠনের শক্তি এবং পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে তাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয় গণমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।
এমএস/