দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে পূর্ব বিরোধের জের ধরে শান্তা ওরফে শান্ত (২২) নামের এক হিজড়াকে ব্লেড দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শান্তা হিজড়া কোতোয়ালি থানার বলাডাঙ্গা কাজীপুর এলাকার বাবুলের সন্তান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
শান্তার অভিযোগ, চাঁচড়া পুলিশ ফাঁড়িতে একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ভাবনা হিজড়া (নোয়াপাড়া), পূজা হিজড়া এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি তার পথরোধ করে। এরপর তারা তাকে একের পর এক ব্লেডের আঘাতে রক্তাক্ত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এর আগে চাঁদনী হিজড়া ও তাপসী হিজড়ার ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল বলে জানা গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে অপর গ্রুপের ভাবনা হিজড়া দাবি করছেন, শান্তা নিজেই নিজের শরীর ব্লেড দিয়ে কেটে তাদের ওপর দায় চাপাচ্ছেন।
এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ বলেন, ‘এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তাদের ডাকা হয়েছিল। তবে তারা সমাধানে রাজি না হয়ে চলে যান। পরবর্তীতে জানতে পারি বিভিন্ন স্থানে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শান্তা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আরএ