দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহাসড়কে রাত থেকেই ঢাকাগামী লেনে তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৯টা থেকে স্থানটিতে এ তল্লাশি অভিযান জোরদার করা হয়।
সরেজমিনে দেখা যায়, আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে আছেন পুলিশের কিছু সদস্য। তারা একেক করে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।
এসময় পুলিশ সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করে ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চাচ্ছে। এতে ফলে এ মহাসড়কটিতে ঢাকাগামী লেনে যানবাহনের জটলা দেখা দেয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের রাজধানীতে সমাবেশ রয়েছে। সমাবেশে কোনো দুষ্কৃতিকারী যাতে প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি করা হচ্ছে।