দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নেত্রকোনায় ৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- সংসদীয় আসন ১৫৮, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক, একই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার এবং সংসদীয় আসন ১৬০, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান।
নেত্রকোনা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার দুটি আসনের মোট ৩ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
/অ