দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনে বৈধতা পাওয়া ২৩ জন প্রার্থীর মধ্যে ২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে তিন আসনে মোট বৈধ প্রার্থীর ২১ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তহসিনা বেগম স্বাক্ষরিত বৈধ মনোনীত প্রার্থীদের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
শরীয়তপুর–১ (পালং–জাজিরা) সংসদীয় আসন থেকে মোট ৮ জন বৈধ প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম,বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী জালালুদ্দিন আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহমেদ,গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির মো. আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরু মোহাম্মদ মিয়া ও নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ গোলাম মোস্তফা এবং মো. কাইউম।
শরীয়তপুর ২ (নড়িয়া-সখিপুর) সংসদীয় আসন থেকে মোট ৯ জন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ডা.মাহমুদ হাসান বকাউল,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইমরান হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান সম্রাট,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন,জনতার দল মনোনীত প্রার্থী পারভেজ মোশারফ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মনোনীত প্রার্থী মাহমুদুল হাছান,এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হয়েছে মো.আলমগীর হোসেন ও মো.নাসির।
শরীয়তপুর ৩ (ডামুড্যা- গোসাইরহাট) সংসদীয় আসন থেকে মোট ৪ জন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হানিফ মিয়া ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল হান্নান।
এদিকে মনোনয়ন প্রত্যয়নকারী দুইজন হলেন শরীয়তপুর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন ও শরীয়তপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদের রহমান।
জে আই