দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় দুই হাজার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
তারা হলেন-কক্সবাজারের রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মো. হেলালের স্ত্রী কারিশমা (২১) এবং টেকনাফ থানার হ্নীলা গ্রামের রবি আলম হারুনের স্ত্রী রুবিনা আকতার (২৪)।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেবি