দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের আরও তিন যাত্রী।
বুধবার (২৬ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ভোরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়িচালক মাহবুব এবং গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুজনই ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের আছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।