দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ৩০ দিনে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জন। এনিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৯১ জন। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
বুধবার (২৬ জুলাই) সরজমিনে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে তিনজন এবং পুরুষ ওয়ার্ডে দুইজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
বান্দরবান সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্তের মৌসুম সাধারণত জুন-জুলাই। তবে জুলাই থেকে বান্দরবানে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) একে আসাদ উল্লাহ বলেন, বুধবার দুপুর ১২টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া রোগীদের সচেতনতা বাড়াতে সরকারের পক্ষ থেকে দেওয়া লিফলেট বিতরণ করা হচ্ছে।
বান্দরবান সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান জানান, চলতি মৌসুমে জেলায় এই পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসা নেওয়ার পর অনেকেই এখন সুস্থ। এই রোগটি মশাবাহিত হওয়ায় বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ও ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙ্গাতে হবে।