• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

বরিশালে ‘তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  ১২ জানুয়ারি ২০২৬, ২১:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলো নিয়ে বরিশালে অধিকারকর্মী, সচেতন-সুশীল নাগরিক, যুব সংগঠন ও শিক্ষার্থীসহ নানা মহলের প্রতিনিধিদের উপস্থিতিতে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ সোমবার (১২ জানুয়ারি) বরিশালের প্যাভিলিয়ন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। ‘তথ্য অধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এ সভা দ্য এশিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)’র অর্থায়নে আয়োজন করে স্বেচ্ছাসেবী ও যুব নেতৃত্বাধীন সংগঠন লাল সবুজ সোসাইটি।

সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের বর্তমান চিত্র, সরকারি তথ্য প্রাপ্তিতে নাগরিকদের অধিকার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও ভূমিকা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘তথ্য অধিকার নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠা শক্তিশালী হয় এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পায়।’

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, তথ্য অধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, যুব সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচকরা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘তথ্য চাওয়া ও পাওয়ার অধিকার দেশের প্রতিটি নাগরিকের অন্যতম অধিকারের একটি। বিভিন্ন কাঠামোর দুর্বলতা, অসচেতনতা, মাধ্যম সম্পর্কে ভালোভাবে না জানা,সংশ্লিষ্টদের দুর্বল ভূমিকাসহ নানা কারণে এ অধিকার থেকে নাগরিকগণ বঞ্চিত হচ্ছে। এই উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর সময়ে এসেও আমরা কেন এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তা নিয়ে আমাদের ভাবনা ও করণীয় সম্পর্কে এখনই সঠিক সময়।’

এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মহসিনা হোসেন বলেন, “সময় এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনো প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তথ্যকে মানুষের কাছে সহজলভ্য করতে উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক পেজের কার্যকর ব্যবহার জরুরি।”

এ সময় সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী বলেন, “তথ্য অধিকার আইন একটি ব্যতিক্রমধর্মী ও প্রভাবশালী আইন। এটি সরকার কর্তৃক প্রণীত হলেও জনগণ সরাসরি এই আইন ব্যবহার করতে পারে। তথ্য চাইলে প্রশাসন তা দিতে বাধ্য।”

এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি সাজ্জাদ পারভেজ তথ্য অধিকার বাস্তবায়নে দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে লাল সবুজ সোসাইটির প্রজেক্ট অফিসার মোমেনা সিফা রুমকি সভার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান।

আরএ

  • বরিশাল
এ সম্পর্কিত আরও খবর
বরিশালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বরিশালে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বরিশালে অটোচালকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 
বরিশালে অটোচালকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 
বরিশালে নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বরিশালে নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বরিশালের ক্লিনিকে এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার
বরিশালের ক্লিনিকে এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।