দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পাঠানো এসএমএসে এ তথ্য জানা গেছে।
এর আগে, সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল মিজানকে।
শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে বরিশাল যাচ্ছিল বাশার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী বাসটি। পরে পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন একটি পুকুরে পড়ে যায়। এ সময় ১৭ জন নিহত ও প্রায় ৩৫ জন আহত হয়েছেন। তবে এ ঘটনার পর থেকেই চালক পলাতক ছিলেন।
ওই দুর্ঘটনায় আহত যাত্রীরা জানান, ৪০ সিটের গাড়িতে কমপক্ষে ৬০ জন লোক ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি চলছিল। ঠিক তখনই দেখলাম গাড়িটি এলোমেলো চলা শুরু করে। এরপরই পুকুরে পড়ে যায়।
এদিকে ওই ঘটনায় সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা করেন। ওই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরএ