দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি লাশ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।
আরএ