দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেনার টাকা দিতে না পেরে ৫ মাস আত্মগোপনে ছিলেন নিজাম (১৭) নামে এক কিশোর। এরপর সাভার থেকে তাকে উদ্ধার করেছে পিবিআই।
সোমবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
নিজাম নীলফামারী জেলার জলঢাকা থানার বাঁশদহ গ্রামের জামিয়ার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে নিজাম আশুলিয়া থানার জামগড়া এলাকার ঢাকা ফার্নিচারের দোকানে কাঠমিস্ত্রীর কাজ করত। ফেব্রয়ারির ২ তারিখে সে নিখোঁজ হয়। এরপর তার বাবা জামিয়ার রহমান ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে উক্ত কারখানার মালিক এবং কর্মচারীসহ ৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং ৯৯/২৩।
তদন্ত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কাজ করার সুবাদে আশেপাশে বিভিন্ন মুদির দোকান, খাবার হোটেল, মোবাইলের দোকান এবং ভাড়া বাসার মালিক ও আশেপাশের অন্যান্য কারখানার মালিকদের কাছ থেকে কাজ করার বিনিময়ে অগ্রিম প্রায় ৬০ হাজার টাকা দেনা করে পালিয়ে যায়। এরপর তার বাবা জামিয়ার রহমান ছেলেকে খুঁজে না পেয়ে প্রথমে আশুলিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন।
আশুলিয়া থানা পুলিশ নিজামকে উদ্ধারে ব্যর্থ হলে তার বাবা আদালতে পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সজীবুর রহমান দীর্ঘ অনুসন্ধান করে আশেপাশের স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিজামকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম জানিয়েছে, অভাব অনটনের কারণে তার বাবা টাকার জন্য চাপ দিত। তার চাহিদা মতো টাকা পয়সা দিতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে কর্মস্থল থেকে আত্মগোপনে চলে যায় সে।
জেডএ