দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, যাকে পছন্দ করেন তাকে ভোট দিন। আমাকে দিতে হবে কোনো কথা নেই। যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ভোট দেবেন। আপনাদের সুখে দুঃখে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।
দলীয় নেতাকর্মীদের নিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) পথসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি বুধবার সকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোল্লার তাকিয়া, বালুয়া চৌমুহনী, ধলিয়া বাজার, সোমবারিয়া বাজার, বাগেরহাট, সাইনবোর্ড ও আল হুমায়েরা মাদরাসা মাঠ এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসীল চন্দ্র শীল ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুনশী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি