দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-৩ (দাগনভূইয়া-সোনাগাজী) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে ফেনীর দাগনভূইয়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বক্তব্য রাখেন প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী এমপি ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিলন, পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা আক্তার রাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন বিহারি ভৌমিক, উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন।
সভায় সভাপতিত্ব করেন দাগনভূইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন। মতবিনিময় সভায় আগামী নির্বাচনে মাসুদ উদ্দিন চৌধুরীকে লাঙল প্রতীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়।
জেবি