দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলায় নেশাজাতীয় মাদক দ্রব্য সেবনকালে নোমান সরকার (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করছে পুলিশি। তিনি গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বুধবার(৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নেশাজাতীয় মাদকদ্রব্য সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নোমান সরকারের দলীয় পরিচয় নিশ্চিত করেন জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক খন্দকার আল-আমিন। তিনি বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত নোমান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে আজ কারাগারে পাঠানো হয়।
জে আই