দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাবুগঞ্জ এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
কেদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারীর সঞ্চালনায় এবং কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আমেদ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল চন্দ্র সাহা, জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আতিক আল আমিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত শেষে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
জে আই