দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের মনিরামপুরে প্রতাপ বৈরাগী নামে এক ‘চরমপন্থী নেতা’ ও বরফকল ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ জেলার কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার একটি মাছের বরফ তৈরির কারখানা রয়েছে।
জানা গেছে, এলাকায় প্রতাপ চরমপন্থী নেতা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে বিভিন্ন চরমপন্থী দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করেন। এতে তিনি মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কপালিয়া বাজারে নিজের বরফকলে ছিলেন রানা প্রতাপ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা তাকে বরফকল থেকে ডেকে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে নিয়ে যায়।
পরে হাসপাতালের পাশের গলিতে প্রতাপের মাথা লক্ষ্য করে ৭টি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ, তবে কী কারণে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নির্বাচনের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এবি/