দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর কিশোরগঞ্জে জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় শ্বশুরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ দৃর্ঘটনাটি ঘটে।
নিহত শ্বশুর এনতাজুল ইসলাম একই গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের পাগলাটারি গ্রামের আবু তাহেরের সঙ্গে এন্তাজুল হকের মেয়ের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার বিকালে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।
শুক্রবার দুপুরে তাহের স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন। এ সময় নিহত এন্তাজুল হক মেয়েকে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেটকারে তুলে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় এন্তাজুল হক প্রাইভেটকারের দরজা ধরে রাখলে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এন্তাজুল ঘটনাস্থলেই মারা যান। পরে জামাতা আবু তাহেরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে। জামাতা আটক করা হয়েছে।
এবি/