দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের কমিটিতে সর্বোচ্চ ৫৭ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাকিব আহমদ মিটু পেয়েছেন ৩৩ ভোট।
এছাড়া নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র ফটো জার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট সনতু দাস।
আরএ