দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ নিয়ে হাসপাতালের পঞ্চম তলায় রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়।
খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চ্যানেল এসের ভিডিও জার্নালিস্ট রেজা রুবেল ও স্থানীয় সংবাদমাধ্যম সিলেট ভিউয়ের প্রতিবেদক নিবেন্দু তালুকদার। এ সময় ছবি তুলতে গেলে সেখানে থাকা ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের ওপর হামলা করেন। এতে তাঁরা গুরুতর আহত হন।
এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীর স্বজনেরা প্রতিবাদ জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ করেন সাংবাদিকেরা।
যে আই