দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরের কাশিমপুর ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুল ফ্যাক্টরি সংলগ্ন গুদামে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও একটি ঝুট গুদামে আগুন লেগে যায়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, মোট তিনটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আশপাশের অন্য গুদামগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে এখনো চারটি বড় ঝুট গুদামে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জে আই