দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালেরকন্ঠ ও বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন সভাপতি ও যমুনা টেলিভিশনের হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন হাকিমপুর প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ. কে. এম শরিফুল ইসলাম। এর আগে বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হাকিমপুর প্রেসক্লাবের ৩৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে গোলাম মোস্তাফিজার রহমান মিলন (২০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহিদুল ইসলাম (১৬) ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ ইমাম কবির (২৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল হক রুবেল, দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. শাহিনুর ইসলাম, অজয় কুমার মানি ও মোকছেদুল মোমিন মোয়াজ্জেম।
এছাড়া চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কোষাধ্যক্ষ হালিম আল রাজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক এইচ এম আওলাদ মণ্ডল, ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আলম হোসেন অলি।
/অ