হিলিতে পাওনা টাকা চাইতে গিয়ে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে কয়েকদিন একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।