দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে জঙ্গিকে ধরতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৪ জুলাই) ভোর রাতে র্যাবের পক্ষ থেকে এ অভিযানের কথা জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।