দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু পিরোজপুর বিজ্ঞান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় তার কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানালেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নব নির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অফিসে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, পৌর আমির ইসাহাক আলী খানসহ জামায়াত শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সভাপতি, আহসানুল কবির সিনিয়র সহ সভাপতি ও মেহেদী হাসান সহ-সভাপতি নির্বাচিত হন।
এ সময় মাসুদ সাঈদী বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বেশি যেন না রাখে এবং বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন কমিটি সবসময় নজরদারি রাখবেন।
তিনি আরও বলেন, বাজারের ভিতরে যেন যত্রতত্র দোকান বসিয়ে মানুষের ভোগান্তি তৈরি করা না হয় এবং কোনো প্রকার ভেজাল জিনিস বিক্রি করে ক্রেতাদের ঠকানো না হয়-এ বিষয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
আরএ