দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার রোধ এবং নির্বাচন ঘিরে যে দুর্নীতি গুলো হয় তা রোধ করা সম্ভব বলে দাবি করেছেন পিরোজপুরের-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামাতের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে এ কথা বলেন মাসুদ সাঈদী।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ১৯৮২ সালে উত্থাপন করা হয়েছিল জামায়াতের পক্ষ থেকে। ৯ বছর পরে হলেও এ দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াত ইসলামের থেকে করা হয়েছে একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে পারবে ।
মাসুদ সাঈদী আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতি গুলো হয় পিআর পদ্ধতির মাধ্যমেই রোদ করা সম্ভব। আশা করি বিএনপি নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দল ও দেশের জনগণ তা বুঝতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর ইছহাক আলী খান পৌর সেক্রেটারি আল আমিন শেখ ও ৫ নং ওয়ার্ড আমীর মোদাচ্ছের হোসাইন।
এফএইচ/