দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আফজাল হোসেন রানা একটি বিস্ফোরক মামলায় করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সকালে নিজ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেন রানা ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তাকে একে একে সব পদ হারাতে হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আফজাল হোসেন রানাকে গেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই