দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চূড়ান্ত কলব্যাক নোটিশের মেয়াদ শেষ হয়ে গেলেও ৩৮ কোটি টাকার খেলাপি ঋণের এক টাকাও জমা দেয়নি বগুড়ার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড। সর্বশেষ গত ৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানকে ইসলামী ব্যাংক বগুড়া শাখার ব্যবস্হাপক স্বাক্ষরিত চূড়ান্ত কল ব্যাক নোটিশ দেওয়া হয়।
নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের পুরো টাকা পরিশোধ করতে বলা হয়। কিন্তু তিনদিন পার হলেও কোনো টাকা ব্যাংকে জমা দেয়া হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
নোটিশে আরো বলা হয়, লাভজনক প্রতিষ্ঠান হওয়া স্বত্ত্বেও ইচ্ছাকৃতভাবে খেলাপি ঋণ পরিশোধ করা হচ্ছে না।
অভিযোগ রয়েছে, আমেরিকায় পলাতক আফাকুর ব্যবস্থাপনা পরিচলাক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চালায়। যা আদালতের নির্দেশে বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্ত চলছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আফাকুর ব্যবস্থাপনা পরিচালক গত বছরের ১৯ আগস্ট থেকে আমেরিকায় পলাতক। অথচ ব্যাংকে জমা দেওয়া রেজুলেশনে পলাতক অবস্থায় তার উপস্থিতিতে গত বছরের ১ ডিসেম্বর সভা দেখানো হয়েছে।
এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবাল জানান, আদালতের নির্দেশনা তারা হাতে পেয়েছেন। ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সকল কার্যক্রম প্রক্রিয়াধীন।
আর ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক সুলতান মাহমুদ জানান, আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। সব বিষয় খতিয়ে দেখেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
এবি/