দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছারছীনা শরীফের পীর মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন বলেছেন, ‘আমাদের অনেকে এসি রুমে বসে, আরামে থেকে ওমরের মত শাসক হতে চায়। হযরত ওমর (রা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন। তিনি রাতের আঁধারে একা একা ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন। অনেকে ইসলামী শাসন চায়, ইসলাম এতো সহজ নয়।’
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন সুটিয়াকাঠি আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদরাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ আবু নছর নেছার উদ্দিন বলেন, ‘কাউকে ভোট দেওয়া ফরজ নয়; ঈমান নিয়ে মৃত্যুবরণ করা ফরজ। ইসলামের নামে যা খুশি তাই করা যাবে না; আমাদের সবাইকে নবী ও সাহাবায়ে কেরামের তরিকায় চলতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আকিদা ও আমলের ওপর থেকে এই দুনিয়ায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।’
পীর সাহেব বলেন, ‘শুধু সাইনবোর্ডে ইসলাম লিখলে ইসলাম হয় না; ইসলাম হতে হবে আমলে, ইসলাম হতে হবে আকিদায়।’ তিনি সবাইকে বুঝে-শুনে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, ‘আল্লাহ সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে হালাল করেছেন। অতএব, যে ব্যক্তি সুদ খায় বা সুদকে হালাল মনে করে, তার সঙ্গে চলাও জায়েজ নয়। অথচ এক শ্রেণির মানুষ ইসলামের নামে, দীনের নামে সুদকে হালাল করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমার কথায় কে খুশি হলো, কে বেজার হলো, তা দেখার সময় নেই। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই।’ শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এবি/