দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথক অভিযানে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি গত ১৬ ডিসেম্বর রাতে বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় পরিচালিত হয়। কোস্টগার্ড কন্টিনজেন্ট সেখানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। তল্লাশির সময় জব্দকৃত বোটে থাকা ৫টি ট্রলিং জাল, ২৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১৬ জন জেলে আটক করা হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ছিল প্রায় ২৮ লাখ টাকা।
দ্বিতীয় অভিযানটি ১৭ ডিসেম্বর রাত ৩টায় সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় পরিচালিত হয়। কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করে। বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৫টি ট্রলিং জাল, ৩০০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত সামগ্রীর মূল্য প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত বোট, জাল, মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। তিনি আরও উল্লেখ করেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এবি/