দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের একটি টিম।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আকুল আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে শার্শা ও কোতোয়ালি থানায় হত্যা অস্ত্র মাদকসহ প্রায় এক ডজন (১১টি) মামলা রয়েছে।
এরআগে, ২০২১ সালের পহেলা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ৮টি গুলি ও একটি প্রাইভেটকারসহ আকুল হোসেন ও চার সহযোগিকে আটক করে। বড় এই চালানটি ধরা পড়ার পর আকুলের অস্ত্র ব্যবসার তথ্য প্রকাশ্যে আসে ৷
আরএ