দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সজীব (২৫)।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের মুড়লি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত শহরতলীর হামিদপুরের মৃত হারেজ আলীর ছেলে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে আরাফাত ও সজীব মোটরসাইকেলে করে মুড়লি এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বকচরএল মার্কেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব হাসপাতালে চিকিৎসাধীন।
এবি/