• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

জামায়াতের কর্মীদের ওপর হামলার অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৫, ২১:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগানোর সময় কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৭ ডিসেম্বর) নলছিটির মোল্লারহাট ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায় বলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে জেলা জামায়াতের নেতারা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে ঝালকাঠি শহরের কলেজ রোড পৌর জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে প্রার্থী শেখ নেয়ামুল করীম বলেন, বিএনপি কর্মীরা জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী মোল্লারহাট ইউনিয়ন সোমবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে কর্মসূচিতে কাউকে অংশ না নেওয়ার আহ্বান জানান। তারপরেও জামায়াত কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার ওপরে হামলা চালিয়ে এলোপাথাড়ি কিল ঘুষি এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বিএনপির কর্মীরা।

তিনি বলেন, সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রি কলেজের লেকচারার নলছিটি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে গেলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন করে। ইউনিয়ন সভাপতি হায়দার আলীসহ চার কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। তাদের মোবাইল নগদ টাকা এবং দুটি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এ হামলায় মোট সাত জন আহত হন। এর মধ্যে চার জনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত তিন জন কাউসার, হায়দার ও ফেরদাউসকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থী বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যাতে এ ধরনের নৈরাজ্য পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুন

জনগণ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক: মুশফিকুর রহমান

শরীয়তপুরে সরকারি ঔষধ পাচারের সময় হাসপাতালের দুই কর্মী আটক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করেন, জুলাই বিপ্লব পরবর্তী জনআকাঙ্ক্ষার নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করতে না পারে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখা। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও আইনি ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আমির হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির এ বি এম আমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি আবদুল হাই প্রমুখ।

জে আই

  • ঝালকাঠি
  • জামায়াতে ইসলামী
এ সম্পর্কিত আরও খবর
‘বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি’
‘বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি’
‘ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি’
‘ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি’
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা
ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধন
ঝালকাঠিতে সন্তানের মরদেহ নিয়ে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।