দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মর্জিনা খাতুন (৩৫)। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মর্জিনা খাতুন।
আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
এবি/