দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
অথচ তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। দেশের করোনা, ডেঙ্গু, নিপাহ ভাইরাসসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবনবাজি রেখে কাজ করলেও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিক্যাল ফার্মাসিস্ট মো. সাইফুল ইসলাম লিটন, টেকনোলজিস্ট তাওহিদুল হাসান, টেকনোলজিস্ট হাসান মাহমুদ, ফার্মাসিস্ট নাহিদ ইসলাম ও টেকনোলজিস্ট ফেরদৌসী।
কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। কর্মবিরতি থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়। দাবি না মানা হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন তারা।
এবি/