দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে গোসাইরহাট পৌরসভার তর জুশিরগাঁও এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষের খোঁজখবর নেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। তার আগমনে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ বিভিন্ন স্থানে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাতে ছুটে আসেন।
এ সময় তিনি এলাকার নিহত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিভিন্ন সমস্যায় সরাসরি যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
গণসংযোগে নুরুদ্দিন অপু বলেন, শান্তিময় শরীয়তপুর গড়ার যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমগ্র শরীয়তপুরকে আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, সন্তান হিসেবে দোয়া চাইতে এসেছি। প্রতিশ্রুতি না দিয়ে পরিবারের সদস্যের মতো সবাইকে সঙ্গে নিয়ে শরীয়তপুরের উন্নয়ন করতে চাই।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
জে আই