দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘গত ১৭ বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে এসেছে, এখনো তা অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা। দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন বন্ধ করতে পারবে না।’
বুধবার (১৯ নভেম্বর) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের সামনে গণসংযোগে তিনি এসব কথা বলেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল–১ এ ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে মানুষের আকুতি প্রতিফলিত হয়েছে। বিদেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা হাজারো কর্মীকে দেশে ফেলে রেখে আরাম–আয়েশে জীবনযাপন করছে। এদিকে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাদের এই চেষ্টা কোনোভাবেই সফল হবে না।’
পরে তিনি শরীয়তপুর–৩ আসনের ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। সেখানে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চান।
/অ