দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যারা এ দেশকে ভালোবাসে না এবং দেশকে আবার ১৭ বছরের জঞ্জালে ফিরিয়ে নিতে চায়, তারাই নাশকতা করে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শরীয়তপুর-৩ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় মিয়া নুরুদ্দিন অপু বলেন, আমরা জনগণকে স্পষ্টভাবে বলতে চাই চক্রান্তকারীরা চক্রান্ত করবেই। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, এটাই বাস্তবতা হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। পুরো দেশবাসীকে জিম্মি করে টানা তিনবার ভোটারবিহীন নির্বাচন করা হয়েছে। আজকের এই দিনে যারা নতুন ভোটার হয়েছেন, পাশাপাশি পুরোনো ভোটারদের মধ্যেও ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জে আই