দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবদুল বারেক খান (৪৫) ও তার ছেলে হামিম (২৫)। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ১০০ নং খতিয়ানের প্রায় ৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল বারেক খান ও আলফাজ গাজীর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। দুই মাস আগে স্থানীয় সালিশের মাধ্যমে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে যেকোনো ধরনের কার্যক্রম থেকে সাময়িক বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ঐ জমির পাশের বিল থেকে ধান কাটার জন্য একটি মেশিন প্রবেশ করানো হয়। সামান্য ধান কাটার পর স্থানীয় কয়েকজন কুটা আনতে গেলে হামিমও তাদের সঙ্গে যায়। এসময় প্রতিপক্ষের আলফাজ গাজী, নাছিম, বেল্লাল ও আবুল তাকে মারধর করে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আবদুল বারেক খানকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগ অস্বীকার করে আলফাজ গাজী জানান, সামান্য হাতাহাতি হয়েছে। জমির বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে আই