দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পূর্বের বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নুর পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালায়। বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলের সামনের সড়কে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত জখম অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ