দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের বিভিন্ন মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়ানুর উদ্দিন অপু।
দোয়া মাহফিল শেষে মিয়ানুর উদ্দিন অপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশ নেন।
তারা জানান, দলের প্রধান নেত্রী অসুস্থ থাকায় ভেদরঞ্জের সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে এবং এই আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তারা।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী ও আসলাম হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জে আই