দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করছেন, তারা বিএনপির প্রকৃত কর্মী নন বলে মন্তব্য করেছেন তার একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সারাদেশে বিএনপির মনোনয়ন ঘোষণার পর দু একটি স্থানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন হওয়ায় এসব সমস্যা খুব শিগগিরই সমাধান হয়ে যাবে।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে শরীয়তপুরকে একটি আধুনিক জেলায় রূপান্তর করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জে আই