দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া।
আহতদের মধ্যে টুটুল ও শিহাবকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরেই সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা তাদের ওপর এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, আধিপত্যের পেছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত জানান, আহত দুইজনকে রাবার বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
/অ