দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক-বাহক বাউলদের ওপর এ হামলা উগ্র ধর্মান্ধদের কাজ ছাড়া আর কিছু নয়।’
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ঢাকার কাকরাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তিনি বলেন, ‘সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যথাযথ আইন প্রয়োগ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলে এমন ঘটনা ঘটত না।’
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
/অ