দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা জেলা রেজিস্ট্রি অফিসে হামলা, চাঁদাবাজি, মামলার অভিযোগ প্রত্যাহারের আল্টিমেটাম ও প্রাণনাশের হুমকিসহ নানা অনিয়মের অভিযোগে আলোচিত নুরুল আলম শাহীনসহ ছয় দলিল লেখকের সনদ বাতিল করেছে জেলা রেজিস্টার অফিস। একইসঙ্গে তাদেরকে পাবনা সদর সাব-রেজিস্টার অফিস চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) জেলা রেজিস্টার দ্বীপক কুমার সরকারের স্বাক্ষরিত এক আদেশে সনদ বাতিল ও নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা রেজিস্টার।
সনদ বাতিল হওয়া দলিল লেখকরা হলেন, পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মানিক, হাসান মাহমুদ পাপ্পু ও গোলজার হোসেন।
জেলা রেজিস্টার দ্বীপক কুমার সরকার জানান, সাবেক সদর সাব-রেজিস্টার ইউসুফ আলীকে হত্যার হুমকি, অশালীন আচরণ, অফিসে হামলা, আতঙ্ক সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছনা ও জোরপূর্বক চাঁদা আদায়সহ গুরুতর অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ করা হয়। তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। সম্প্রতি ওই দলিল লেখকরা তার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু এই ছয়জন নয়, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, নুরুল আলম শাহীন শ্রমিক লীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে পাবনা সদর সাব-রেজিস্টার অফিসে প্রভাব বিস্তার করে আসছেন। আওয়ামী লীগের একাধিক নেতার ছত্রছায়ায় সেখানে চাঁদাবাজির ‘স্বর্গরাজ্য’ গড়ে তোলেন তিনি। ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলেও নতুন পরিচয়ে বিএনপিপন্থী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেই আধিপত্য বজায় রাখছেন। প্রতিদিন ৪–৫ শত দলিলে অতিরিক্ত ৩–৫ হাজার টাকা আদায় করে মাসে কোটি টাকার অবৈধ অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে নুরুল আলম শাহীনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।
তবে সনদ বাতিল হওয়া দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম বলেন, আমরা শুধু চিঠি পেয়েছি যে সনদ বাতিল করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে সে বিষয়ে কোনো নোটিশ আগে পাইনি। আমরা কোনো ঝামেলা করি না। এখন মিথ্যা অভিযোগ দিলে আমাদের কিছু করার নেই।
যে আই