দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশি অভিযানের সময় আতঙ্কে অসুস্থ হয়ে নুর হোসেন বাবু (৫৪) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুর হোসেন বাবু একই এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যার জনক এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শহীদ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় বাবু ছিলেন ২ নম্বর আসামি। রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে।
খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত প্রয়োজন।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই