দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে র্যাব-৯ এর হেফাজতে থাকা হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে র্যাব।
নিহত তানভীর চৌধুরী নামে ওই ব্যক্তির বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি।
শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। আর রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সোমবার জানান, তানভীর চৌধুরী রোববার সকালের দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, রোববারই নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে তার স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
এএসপি সোহাগ জানান, নওগাঁ থানার একটি হত্যা মামলায় শনিবার তাকে সিলেটের জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে শ্রেীরামপুর এলাকার র্যাব-৯ এর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল।
আরএ