দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ফজলুর রহমান জেলার আশুগঞ্জের সোহাগপুরের মৃত মনির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, ফজলুর রহমান গত ১১ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একটি হত্যা মামলায় হাজতী হিসেবে ছিলেন। সকালে বুকে ব্যথা উঠলে ফজলুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএ