দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সোনাচড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি বন্দরের ঢাকেশ্বরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পারভেজকে আটক করে স্থানীয় মেসবাহউদ্দিন নামে এক ব্যক্তিসহ তার লোকজন। এসময় চুরির অভিযোগে পারভেজকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেসবাহ উদ্দিনের বাড়ির সামনের সড়ক থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, পারভেজ চোর নয় সে নির্মাণ শ্রমিক। রাতে তাকে কয়েকজন ভাড়া বাসার সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে বৈদ্যুতিক তার চুরি করার আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে। পারভেজ হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবি জানান তিনি।
এদিকে, হত্যার জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত আলী।
আরএ